সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

Megna Tv

১২ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
দুই শ্রমিকের মৃত্যু।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে মাহাবুব ও শাহিন নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর এক শ্রমিক। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ওই দুই শ্রমিক হলেন কুড়িগ্রামের বদরগঞ্জ উপজেলার মোস্তাকপুর গ্রামের আবদুর রশিদের ছেলে শাহিন আলম (২৭) ও একই জেলার রাজার হাট উপজেলার নাজিম খান গ্রামের মাহবুব রহমান (৩২)। আহত ব্যক্তি হলেন মহসিন মিয়া (৩৫)। তারা সবাই সফিপুর এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল আলমের ছয়তলা ভবনের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের বাঁশ খুলতে যান নির্মাণশ্রমিকরা। প্রথমে একজন ভেতরে নেমে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ওই শ্রমিককে বাঁচাতে গেলে অপরজনও জ্ঞান হারালে আরও একজন নামেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় মহসিনকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘নির্মাণাধীন ট্যাংকের বাঁশ খুলতে গিয়ে তিন শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। ঘটনার পর দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‘সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied