সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের পর স্বতন্ত্র প্রার্থী গ্রেপ্তার

Megna Tv

২০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জামালপুর পৌর শহরের মৃধাপাড়া এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ-১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল জামালপুর পৌর শহরের মৃধাপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তিনি মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচন করে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালে মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন হেলালুর রহমান হেলাল। ওই বছরের ১৯ আগস্ট তাকে অপসারণ করে সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে হেলালুর রহমান নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং মঙ্গলবার জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেন। তার প্রার্থী হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ-১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) আব্দুল কাইয়ুম বলেন, চলমান ডেভিল হান্ট-২ অভিযান পরিচালনা করে শহরের মৃধাপাড়া এলাকা থেকে মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিস্ফোরক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied