শহীদ আবু সাঈদের ভাস্কর্য না বানানোর আহ্বান পরিবারের

Megna Tv

৩ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদ

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের ভাস্কর্য না বানানোর আহ্বান জানিয়েছে তার পরিবার। যেহেতু ইসলাম ধর্মে মূর্তি, ভাস্কর্য বা প্রতিকৃতি বানানো নিষিদ্ধ, তাই দেশবাসীর প্রতি এ আহ্বান জানান তারা।

এক বিবৃতিতে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ‘আপনারা সবাই অবগত আছেন, আমার ছেলে আবু সাঈদ গত ১৬ জুলাই স্বৈরাচার শেখ হাসিনার দোসরের গুলিতে নির্মমভাবে শহীদ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি, কিছু লোক শহীদ আবু সাঈদের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছেন। শহীদ আবু সাঈদের প্রতি ভালোবাসা থেকেই আপনারা এমন উদ্যোগ নিয়েছেন বলে আমরা বিশ্বাস করি। আমরা আপনাদের ভালোবাসাকে সম্মান করি। কিন্তু আমার ছেলেটাকে কত কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন। আমি চাই না আমার ছেলে দুনিয়াতে যেমন কষ্ট পেয়েছে, আখিরাতেও তেমন কষ্ট পাক। আমরা মুসলমান। আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করি। যেহেতু ইসলাম ধর্মে সব মূর্তি, ভাস্কর্য বা প্রতিকৃতি বানানো নিষিদ্ধ, সেহেতু আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি—দেশের কোনো স্থানে আমার ছেলের মূর্তি বা ভাস্কর্য বা প্রতিকৃতি যেন না বানানো হয়। আমি আপনাদের অনুরোধ করছি, আমার ছেলের জন্য যদি কিছু করতেই চান, তাহলে জনকল্যাণমুখী এমন কিছু কাজ করুন যার সওয়াব আবু সাঈদ কবরে পাবে।’শহীদ আবু সাঈদের জন্য দোয়া চেয়ে বিবৃতিতে বলা হয়, ‘আমরা আপনাদের কাছে শহীদ আবু সাঈদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমাদের জন্যও দোয়া চাই।’

বিবৃতিতে আবু সাঈদের বাবা মকবুল হোসেন, ভাই আবু হোসেন, রমজান ও বকুলের সই রয়েছে।

বিবৃতির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, ‘ভাস্কর্য বা মূর্তি না বানিয়ে কোনো কিছুতে নামকরণ করা হলে আমাদের আপত্তি নেই।’


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

#

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

#

চট্টগ্রামে গ্যাস সরবরাহ শুরু

#

শিক্ষকদের অপমানের বিষয়ে যা বললেন সমন্বয়ক আবু বাকের

#

নগদহাট বাংলাদেশ লিমিটেডের ৫ম বর্ষে পদার্পণে সেলিব্রেশন অনুষ্ঠান ও উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

#

সালমান-আনিসুল-জিয়াউলকে আরও ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

#

ফারাক্কার গেট খোলার পরও রাজবাড়ীতে কমছে পদ্মার পানি

#

নগরীতে জিবির নামে চাঁদাবাজি অপ প্রচারের নিন্ধা জানিয়েছে চালকরাই

#

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied