রাঙামাটিতে কিশোর গ্যাং প্রতিরোধ অভিযানে ৩৭ কিশোর আটক

Megna Tv

২৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সচেতনতামূলক অভিযানে আটক শিশু-কিশোররা।

রাঙামাটি শহরের বিভিন্ন জায়গায় আড্ডারত অবস্থা থেকে ৩৭ কিশোরকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

রোববার (২০ আগস্ট) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শহরের কাঠাতলী, বনরুপা ফরেস্ট রোড, ট্রাইবেল আদম, কালিন্দিপুর, স্টেডিয়াম, হাসপাতাল কলেজ গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ওই রাতেই পরিবারের জিম্মায় ওই কিশোরদের ছেড়ে দেওয়া হয়।

 

কিশোর গ্যাং সৃষ্টি কিশোরদের বখাটেপনা থেকে সরিয়ে আনতে এটি সচেতনতামূলক অভিযান বলছে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন জানান, রাতের বেলা ঘরের বাইরে থেকে আড্ডা দেওয়া, মোবাইলে গেম খেলা, মাদক সেবন করা ছাড়াও অন্যান্য অপরাধের সঙ্গে যেন শিশু-কিশোররা জড়াতে না পারে এবং বিশেষ করে কিশোর গ্যাং সৃষ্টি করতে না পারে তাই এই প্রতিরোধমূলক ব্যবস্থা অভিযান।

রাতেই আটক এসব শিশু-কিশোরের অভিভাবকদের মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অভিভাবকদের সচেতন করা হয় যাতে তাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কি করছে সে বিষয়ে খবর রাখে এবং রাতে প্রয়োজন ছাড়া যাতে ঘর থেকে বের হতে না দেয়।

এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

শিক্ষাকেন্দ্রগুলো রাজনীতিমুক্ত রাখতে হবে : শিক্ষা উপদেষ্টা

#

লক্ষ্মীপুরে প্রাণভয়ে পাঁচ দিন গৃহবন্দি দিনমজুর শাজাহানের পরিবার

#

আজ পবিত্র শবেকদর

#

গণপিটুনিতে চিকিৎসাধীন অবস্থায় নিহত ছাত্রলীগ নেতা

#

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

#

কক্সবাজার-চট্টগ্রাম রুটে যান চলাচল বন্ধ

#

৫১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

#

প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ কুমিল্লার উদ্দোগে প্রায় ২শতাধিক নাজেরা বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied