বিরক্তিকর নোটিফিকেশন থেকে রেহাই দেবে গুগল ক্রোম

Megna Tv

১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় প্রায়ই অযাচিত ওয়েবসাইটের নোটিফিকেশন আসে। এবার সহজেই মিলবে মুক্তি। গুগল ক্রোমের নতুন সেফটি ফিচার বিরক্তিকর সব নোটিফিকেশন থেকে অব্যাহতি দেবে।

গুগল ক্রোমের সেফটি ফিচারের এই নতুন বন্দোবস্তের সাহায্যে পাস্কি ওয়েবসাইট নোটিফিকেশন বাতিল করে দিতে পারবেন ব্যবহারকারীরা। গুগল পিক্সেলসে ইতোমধ্যেই তা চলে এসেছে। এবার অ্যানড্রয়েড ডিভাইসগুলোতেও তা আসতে শুরু করেছে। থাকছে একটি আনসাবস্ক্রাইব বাটন। সেখানে ক্লিক করে দিলেই রেহাই পাবেন এসব নোটিফিকেশন থেকে।

হরস্কোপ কিংবা ওয়্যার্ড ফ্যাক্টস জাতীয় ওয়েবসাইটে যদি আগ্রহ না থাকে সহজেই মিলবে রেহাই। যদিও একটি আনডু বাটনও থাকবে। ভুল করে আঙুল লেগে আনসাবস্ক্রাইব হয়ে গেলেও তা ফিরিয়ে নেয়া যাবে।

এরই পাশাপাশি একটি আপডেটেড সেফটি চেকও ব্যাকগ্রাউন্ডে চলছে। যা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেই সব ওয়েবসাইটকে আটকে দেবে, যেগুলোতে আপনি দীর্ঘদিন ঢোকেননি। অথবা যে ওয়েবসাইটগুলো বিপজ্জনক। আর এসবই আপনি সামারি প্যানেল থেকে পেয়ে যাবেন। তাছাড়া সফটওয়্যার আপডেট কিংবা পাসওয়ার্ড চুরির আশঙ্কার মতো সংকেতও সেখানেই থাকবে। এমনকি চাইলে সেফ ব্রাউজিংও অন করে রাখা যাবে।

এছাড়াও ক্রোম এখন আপনাকে আপনার মাইক, ক্যামেরা অন্যান্য পারমিশনের ক্ষেত্রে ওয়ান টাইম অ্যাকসেস দিতে পারবে কোনো ওয়েবসাইটকে। ফলে আপনি একবার সেখানে ঢুকে নিজের কাজ সেরে ফেললে দ্বিতীয়বার আর সেই ওয়েবসাইট আপনার ক্যামেরা ইত্যাদির নিয়ন্ত্রণ পাবে না।

 

#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স বন্ধ হয়ে যেতে পারে ব্রাজিলে

#

ফেসবুক কেন ফ্রিতে সবাইকে ‘ভেরিফায়েড ব্যাজ’ দিচ্ছে?

#

হোয়াটসঅ্যাপে আসছে ‘আফটার রিডিং’ ফিচার, ১৫ মিনিটেই মুছে যাবে মেসেজ

#

ঢাকায় গাগারিনের ভাস্কর্য—বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত

#

২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে আজ

#

নগদহাট ৬ষ্ঠ বর্ষে পর্দাপন: প্রযুক্তি ও ই-কমার্সে আসছে নতুন দিগন্ত

#

চার্জার প্লাগে সারাক্ষণ লাগিয়ে রাখলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

#

স্মার্টফোনের ৫টি ঝুঁকিপূর্ণ অ্যাপ থাকলে ডিলিট করুন এখনই

#

কুমিল্লা নগরীর রূপায়ণ দেলোয়ার টাওয়ারের র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

#

গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের পরিবর্তন করা হবে: তথ্য উপদেষ্টা

সর্বশেষ

Link copied