বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই- মন্ত্রী ইমরান আহমদ

Megna Tv

১১ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই- মন্ত্রী ইমরান আহমদ


আলী হোসেন কোম্পানীগঞ্জ প্রতিনিধি -

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শ ও স্বপ্নগুলো বাস্তবায়নে আওয়ামী লীগের নেতাকর্মী কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন গুলো বাস্তবায়নে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছেন শেখ হাসিনা।  বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই  উল্লেখ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করছেন এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়েছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ,  অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেন।   শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা হলরুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাসের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাছির উদ্দিন খাঁন। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ূন কবির মছব্বির, সাধারণ আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, জাহাঙ্গীর আলম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল অদুদ আলফু মিয়া, উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুর রহমান, উপজেলা যুবলীগের  আহবায়ক আলা উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও রাসেল। 
উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী, সহ সভাপতি রুবেল আহমদ,সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক শনু বিশ্বাস, রুহুল আমিন ,শাহিন আহমদ ও হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

জেলে যাওয়ার আগে বেবী নাজনীনকে কী বলেছিলেন খালেদা জিয়া

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির

#

সরকারি দপ্তরে লালফিতার দৌরাত্ম্যের বিরুদ্ধে প্রতিশ্রুতি চাইলেন ব্যবসায়ীরা

#

বিএনপির নালিশ করার প্রবণতা দেশকে ছোট করে : কাদের

#

২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান, সঙ্গে থাকছেন মেয়ে

#

নির্বাচনের সময়ের যৌক্তিকতা বিবেচনা করবে সব স্টেকহোল্ডার: আমির খসরু

#

আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন : সালাহউদ্দিন

#

ইনকিলাব মঞ্চের ৩ দাবিসহ নতুন কর্মসূচি

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

Link copied