২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান, সঙ্গে থাকছেন মেয়ে

Megna Tv

২৭ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন বেলা ১১টার পর তাকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব আব্দুস সাত্তার বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমান লন্ডন থেকে সরাসরি সিলেটে আসবেন এবং সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন।

দলের শীর্ষ নেতার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও জানা গেছে।

আব্দুস সাত্তার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়েকেও সঙ্গে নিয়ে আসবেন।

এদিকে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি লোক সমাগমের মাধ্যমে তারেক রহমানকে বরণ করা হবে। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান।

তিনি আরও জানান, এয়ারপোর্ট থেকে এভারকেয়ারের মধ্যে একটি জায়গায় তাকে সংবর্ধনা দেয়া হবে।

এছাড়া বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, তারেক রহমানকে বরণ করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

এর আগে গত ১২ই ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, ‘সবকিছু ঠিক থাকলে’ ২৫শে ডিসেম্বরই তারেক রহমান বাংলাদেশে ফিরবেন।

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে ছিলেন তারেক রহমান। ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ১১ই সেপ্টেম্বর সপরিবারে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর অবশেষে তিনি নিজ দেশে ফিরছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

Link copied