প্রমোদতরি ডুবে ব্রিটিশ ধনকুবেরসহ ৬ জন নিখোঁজ

Megna Tv

২৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
প্রমোদতরি ডুবে ব্রিটিশ ধনকুবেরসহ ৬ জন নিখোঁজ

 

ইতালির সিসিলি উপকূলে বিলাসবহুল প্রমোদতরি ডুবে নিখোঁজ হয়েছেন জন। এই জনের মধ্যে মেয়েসহ ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চও রয়েছেন। রাতভর প্রবল ঝড়ের মুখে পড়ে স্থানীয় সময় সোমবার (১৯ আগস্ট) ভোরে ডুবে যায় প্রমোদতরীটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবর জানিয়েছে।

জাহাজটিতে ব্রিটিশ, আমেরিকান ও কানাডিয়ান নাগরিকসহ মোট ২২ জন ছিলেন। এক বছর বয়সী এক ব্রিটিশ কন্যা শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চালানোর সময় ধ্বংসস্তূপের বাইরে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। তবে তার জাতীয়তা নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বায়েসিয়ান নামের প্রমোদতরীটি শেষরাতে প্রচণ্ড ঝড় আর উত্তাল ঢেউয়ের মুখে পড়ে। ওই সময় এটি তীর থেকে আধা কিলোমিটার দূরে সাগরের মধ্যে নোঙর করা ছিল। কিন্তু ঝড়ে এর ২৩৬ ফুট উঁচু অ্যালুমিনিয়ামের মাস্তুল ভেঙে যায়। ফলে জাহাজটি তার ভারসাম্য হারিয়ে সিসিলিয়ার রাজধানী পালেরমোর কাছে পোর্টিসেলো গ্রামের উপকূলে ডুবে যায়।

এ ঘটনায় প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ ও তাঁর ১৮ বছর বয়সী মেয়ে হান্না নিখোঁজ রয়েছেন। ফ্টওয়্যার কোম্পানি অটোনমি’র সহ-প্রতিষ্ঠা লিঞ্চ ‘ব্রিটিশ বিল গেটস’ নামে পরিচিত। তিনি তার সহকর্মীদের জন্য প্রমোদ ভ্রমণের ব্যবস্থা করেছিলেন। প্রমোদতরীটির মালিকানা লিঞ্চের স্ত্রী অ্যাঞ্জেলা বেকারেসের নামে।

প্রমোদতরীটিতে ১২ জন যাত্রী ও ১০ ক্রু ছিল। নিখোঁজদের মধ্যে লিঞ্চ, তার মেয়ে হান্না লিঞ্চ ও প্রমোদ তরীটির শেফ রয়েছেন।

বেঁচে যাওয়াদের মধ্যে এক বছর বয়সী এক শিশু ও তার বাবা-মা রয়েছে। শিশুটির মা শার্লট গোলুনস্কি বলেন, ‘দুই সেকেন্ডের জন্য আমি আমার মেয়েটিকে সমুদ্রে হারিয়ে ফেলেছিলাম। তবে ঢেউয়ের মধ্যে আবারও তাকে খুঁজে পাই।’

তিনি ও তার স্বামীসহ ১১জন লাইফবোটে উঠতে পেরেছিলেন। এছাড়া কাছাকাছি একটি ডাচ-পতাকাবাহী জাহাজ ঢেউ থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করেছিল।

প্রমোদতরির ক্যাপ্টেন কার্স্টেন বোর্নার বলেন, ঝড় থেমে যাওয়ার পর তারা লক্ষ্য করেন যে, তাদের পিছনে থাকা জাহাজটি আর নেই।

উদ্ধার অভিযান চলছে। সমুদ্রে পানির ৫০ মিটার নিচে ধ্বংসাবশেষ শনাক্ত করেছে ডুবুরিরা। তবে নিখোঁজদের জীবিত খুঁজে পাওয়ার আশা খুবই কম বলে জানিয়েছেন অনুসন্ধানকারীরা।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এফ - ১৬ বিধ্বস্ত হওয়ার পর বিমান বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

#

চুরি হয়ে গেছে কিটক্যাটের ১২ টন চকলেট, ট্রাকও গায়েব

#

সিরিয়ায় আইএসের হামলায় মার্কিন সেনাসহ নিহত ৩

#

ইরানের পক্ষে সৌদি আরব, যুক্তরাষ্ট্রকে দিল বার্তা

#

রাশিয়ায় ঢুকে হামলা,পুতিনের জন্য উভয় সংকট বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

#

ট্রাম্পের যুদ্ধবিরতি মানল না ইসরায়েল, ইরানে নতুন হামলা

#

ইরানে অভিযান শেষ হবে শিগগিরই, তবে এ সপ্তাহে না: ট্রাম্প

#

কিংবদন্তি অভিনেতা ব্রুস লিয়াং সিউ-লাং আর নেই

#

প্রেমিকাকে পাস করাতে মেয়ে সেজে হলে গিয়ে ধরা প্রেমিক

#

হামলার পর ইসরায়েলকে যে বার্তা দিলেন হিজবুল্লাহ প্রধান

সর্বশেষ

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

#

যেভাবে দিল্লির সবচেয়ে পরিচিত বিক্ষোভস্থল হয়ে উঠল যন্তর মন্তর

Link copied