পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু

Megna Tv

১ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
ছবি : সংগৃহীত।

নোয়াখালীর সুবর্ণচরে পূজার ফুল তুলতে গিয়ে সন্ধ্যা রাণী (৩৭) দাস নামে এক নারী সাপের কামড়ে মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সন্ধ্যা রাণী উপজেলার চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কলনির রাস্তার মাথা নামক স্থানে দক্ষিণ চরমজিদ গ্রামের শঙ্কর মিস্ত্রি বাড়ির সঞ্জয় দেবনাথের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

নিহতের পারিবার সূত্রে জানা গেছে, সকালে বসতঘরে পূজা দেওয়ার জন্য বাড়ির পাশের আঙ্গিনায় ফুল তুলতে যান সন্ধ্যা রানী। যাওয়ার পথে ধান খেতের আইলে তার বাম পায়ে সাপে কামড় দেয়। তাৎক্ষণিক তিনি ঘরে ফিরে এসে সবাইকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে তার বমি শুরু হয়। পরে বাড়ির লোকজন তাকে প্রথমে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে এন্টি ভেনম না থাকায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, পুলিশকে নিহতের পরিবার বিষয়টি অবহিত করেনি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত সহায়তা দেওয়া হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied