নিখোঁজের ৩ দিন পর মাঠে মিলল শিশুর মরদেহ

Megna Tv

৩ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
শিশু মো. আরিয়ান হোসেন সায়মন।

কুমিল্লার তিতাসে নিখোঁজের তিন দিন পর বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) স্থানীয় বাসিন্দারা উপজেলার কলাকান্দি বজলুর রহমান বালুর মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করে।

শিশুটির নাম মো. আরিয়ান হোসেন সায়মন। সে কলাকান্দি গ্রামের উত্তরপাড়া মাস্টার বাড়ির প্রবাসী আবুল কাসেমের ছেলে। সে স্থানীয় কিন্ডারগার্টেন পেরুজল ইসলামিক স্কুলের নার্সারির ছাত্র ছিল।

পরিবার স্থানীয় সূত্র জানায়, আরিয়ান গত বুধবার (১৬ আগস্ট) বিকেলে খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে শুক্রবার (১৮ আগস্ট) তিতাস থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা খোরশেদা বেগম।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে বালুর মাঠে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধী শনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ শুরু করেছেন।


 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied