প্রেস কাউন্সিল এখন আর ‘ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দার’ নয়

Megna Tv

৪ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
নিজামুল হক

প্রেস কাউন্সিল এখন আর ‘ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দার’ নয় বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।

তিনি বলেন, এটিকে আরও গতিশীল করতে কাজ করছে প্রেস কাউন্সিল। শক্তিশালী করা হচ্ছে প্রেস কাউন্সিল ট্রাইব্যুনাল। সংশোধনী একটি আইনের খসড়া সংসদে পাস হলেই এটি আরও শক্তিশালী হবে। এতে আস্থা বাড়বে সাংবাদিক ও সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগকারীদের।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রেস কাউন্সিল আয়োজিত মেহেরপুর জেলা সার্কিট হাউজে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিচারপতি নিজামুল হক।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে কারও অভিযোগ থাকলেই কোর্ট অথবা থানায় মামলার আশ্রয় নেন তারা। ফলে অনেক সময় সাংবাদিকদের হ্যান্ডকাপ ও মাজায় (কোমর) দড়ি বেঁধে আদালতে নেওয়া হয়। এটি বন্ধ করার চেষ্টা করছে প্রেস ইনস্টিটিউট। আগে প্রেস ইনস্টিউটে মামলা করলে অভিযোগকারী সেই মামলায় জয়ী হলে শুধু সাংবাদিকদের তিরস্কার করা হতো। সেই আইনটি পরিবর্তন করে জরিমানার বিধান রাখা হয়েছে।

তিনি বলেন, ‘যেহেতু বঙ্গবন্ধু সাংবাদিকদের জন্য এ আইনটি করেছিলেন, সেখানে জেলের কোনো বিধান ছিলো না। এখনো সেই বিধান রেখে শুধু জরিমানার বিধান রাখা হয়েছে। আগে ১০ লাখ টাকা জরিমানার বিধান থাকলেও এখন পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে বিলটি সংসদে তোলা হবে। পাস হলে সাংবাদিকদের হয়রানি অনেকাংশে কমবে।’

মতবিনিময় সভায় আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসান। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ-আল মামুন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied