দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ

Megna Tv

১২ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী সভা করেছে কুমিল্লা ৬ আসনের এমপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। 
শুক্রবার ২৩ জানুয়ারি সকালে সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর, মিন্নতনগর, ছনগাঁও, হরসপুরে গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেন। সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বদরপুরে বাদ জুমা তিনি একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। বিকেলে নগরের ধর্মসাগর পাড়ে সদর দক্ষিণ উপজেলা বিএনপি'র সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। 
বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, আপনারা যে যেই গ্রুপই করুন না কেন, সবাই জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। অতএব ধানের শীষের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন। নির্বাচনের আগে কিংবা পরে কোনো নেতাকর্মীর ওপর অত্যাচার করার সুযোগ কাউকে দেওয়া হবে না।
সন্ধ্যা ৭টায় সদর উপজেলার কবিরাজ বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁনপুর ব্রীজ একসময় আমি করে দিয়েছি, আরেকটি ব্রীজ ইতিমধ্যে প্রকল্প পাশ হয়েছে, কাজ শুরু হবে। 
তিনি আরও বলেন, গোমতীর উত্তরে উন্নয়নে ছোঁয়া লাগেনি বললেই চলে। আমি নির্বাচিত হলে গোমতী উত্তরের পাঁচথুবী আমড়াতলী দুটি ইউনিয়নকে সিটি করপোরেশনে একীভূত করবো ইনশাআল্লাহ। 
জনসভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী কর্ণেল আকবরের ছেলে ইসমাইল হোসেন সায়মন, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, কুমিল্লা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সংগঠক শাহ মোহাম্মদ সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেনসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও 
সহযোগী সংগঠনের পরবর্তীতে রাত সাড়ে ৮টায় সদর দক্ষিণ উপজেলার রতনপুর বাজারে একটি উঠান বৈঠকে যোগ দেন। সাড়ে ৯টার দিকে কালিরবাজারে সৈয়দপুরে মাহফিলে অংশ নেন। রাত সাড়ে ১০ টায় রাজেশ্বরী মন্দিরে পরিদর্শন করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নির্বাচন ঘিরে আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে: নাহিদ ইসলাম

#

দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সন্ধ্যায়

#

খালেদা জিয়ার মৃত্যুর মুহূর্তে পাশে ছিলেন তারেক রহমান

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

আরও ৯ আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা বিএনপির

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

বিপ্লব ও সংহতি দিবসে লাকসামে বিশাল গণমিছিলে নেতৃত্বে সামিরা আজিম দোলা

#

ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

#

কুমিল্লা নগরজুড়ে মশাল মিছিল

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

Link copied