দায়িত্বপ্রাপ্তদের কোনো প্রকার পক্ষপাতিত্ব সহ্য করা হবে না

Megna Tv

৭ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুঃ রেজা হাসান বলেছেন,"আজ থেকে ১২ তারিখ পর্যন্ত আপনারা সরাসরি নির্বাচন কমিশনের অধীনে এবং নির্বাচনের কাজে নিয়োজিত। আপনাদের ব্যক্তিগত কোনো দল নেই, কোনো মত নেই। আপনারা পেশাদারিত্বের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের কোনো প্রকার পক্ষপাতিত্ব সহ্য করা হবে না।"
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-৩ মুরাদনগর সংসদীয় আসনে ভোটগ্রহণের লক্ষ্যে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সোমবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কুমিল্লা জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আবদুর রহমান এবং মুরাদনগর থানার ওসি মো. হাসান জামিল খাঁন। 
নিরাপত্তা প্রসঙ্গে ওসি মো. হাসান জামিল খাঁন জানান, ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। 
মুরাদনগর উপজেলা নির্বাচন অফিসার বেদারুল ইসলাম জানান, ১৫৯টি ভোট কেন্দ্রের জন্য ১৫৯ জন প্রিজাইডিং, ৯৩৩ জন সহকারী প্রিজাইডিং ও ১৮৬৬ জন পোলিং অফিসার এই প্রশিক্ষণে অংশ নেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সিইসি ও চার কমিশনার

#

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

#

ভারতে গ্যাস রপ্তানি নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের ব্যাখ্যা

#

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: সেই ফয়সালের স্ত্রীসহ গ্রেপ্তার ৩ জনের বিষয়ে যা জানা গেল

#

বজ্রবৃষ্টির আভাস, তাপমাত্রা কি কমবে?

#

মাদক নির্মূলে বিশেষ অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

#

সাবেক এমপি জিল্লুর রহমানের ছোটভাইর গোডাউন থেকে ভারতীয় চিনি উদ্ধার, আটক ১

#

মনোনয়নপ্রত্যাশীর সংখ্যাই প্রমাণ করে নারী জাগরণ ঘটেছে : প্রধানমন্ত্রী

#

নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

Link copied