ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু

Megna Tv

৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জনে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৪২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৭০৫ জনে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মৃত তিনজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা এবং একজন বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের বিভাগের ভিত্তিতে বিবরণ নিম্নরূপ: বরিশাল (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, চট্টগ্রাম (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, ঢাকা (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৭২ জন, খুলনা (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, ময়মনসিংহ (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, রাজশাহী (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন এবং রংপুর (সিটি করপোরেশনের বাইরে) একজন।

একই সময়ে ৫২৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এতে চলতি বছর ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ হাজার ৭৬০ জনে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কোনো সূত্রই ছাড় দেননি তদন্তকারীরা, মিলল ভিন্ন চিত্র

#

মানুষ-প্রতিষ্ঠান কেউ ফেরেশতা নয়, নতুন উদ্যমে কাজ করব: আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

#

টিউশিনির টাকা চাওয়ায় ভৈরবে শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ, আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত

#

কক্সবাজারে পাহাড়ধসে মাটিচাপা পড়েছে মাদরাসা, ৪ শিক্ষার্থী নিহত

#

আর কত শিশুমৃত্যু

#

গরমে কতবার গোসল করা স্বাস্থ্যসম্মত?

#

দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

#

কুমিল্লায় হামে আরও এক শিশুর মৃত্যু, বয়স্করাও উপসর্গ নিয়ে হাসপাতালে

#

হামে গুরুতর সমস্যায় পড়ছে কারা, কী বলছেন চিকিৎসকরা

#

হাম: ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ১০ শিশুর

Link copied