কয়রা পৌঁছেছেন সুই‌ডেনের রাজকন্যা

Megna Tv

২৬ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় পৌঁছেছেন। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৮টায় তি‌নি খুলনার ম‌হেশ্বরীপুর ইউ‌নিয়‌নের গিলাবাড়ি এলাকার নয়নী মাঠে হেলিকপ্টার থেকে অবতরণ ক‌রেন।

জানা যায়, তি‌নি পর্যায়ক্রমে ম‌হেশ্বরীপুর ইউ‌নিয়ন প‌রিষদ, মহারাজপুর ইউ‌নিয়ন প‌রিষদ ও ম‌দিনাবাদ ডি‌জিটাল পোস্ট অ‌ফিসসহ ৬টি স্থান পরিদর্শন করবেন। পরে বেলা ১২টায় কপোতাক্ষ কলেজ মাঠে যাবেন। সেখানে নির্মিত হেলিপ্যাড থেকে তিনি কয়রা ত্যাগ করবেন।

সংক্ষিপ্ত এ সময়ে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা ২টি এলাকা পরিদর্শন করবেন। ঝুকিপূর্ণ মানুষের অনুভূতি শুনবেন ও জীবন-জীবিকা কার্যক্রম দেখবেন।

কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, রাষ্ট্রীয় অতিথি কয়রায় আগমন উপল‌ক্ষে ৫শ স্থানে ১ হাজার ৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় লোকজনের জীবনমান, লিঙ্গ সমতা, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনে রূপান্তর কার্যক্রম, মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন করবেন তিনি।

প্রিন্সেস ভিক্টোরিয়া ব্যবসায়িক খাতের ভূমিকার জন্য এসডিজি বাস্তবায়নে অগ্রগতি এবং চলমান কয়রার দুর্যোগকবলিত চ্যালেঞ্জগুলো পরিদর্শন করবেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied