ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা

Megna Tv

১৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ডা. তাসনিম জারা।

আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ডা. তাসনিম জারা।

শনিবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘ফুটবল’ প্রতীকের এই প্রার্থী বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

ইশতেহারে তিনি নাগরিক বঞ্চনার অবসান ঘটিয়ে ঢাকা-৯ এলাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য জনপদে রূপান্তরের অঙ্গীকার করেছেন।
 

‘সেবা না দিলে বিল নেই’ নীতি


ইশতেহারে ডা. জারা গ্যাস ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের অঙ্গীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা প্রতি মাসে গ্যাসের বিল দিচ্ছি, অথচ চুলা জ্বালালে বাতাস বের হয়। এটি জনগণের সঙ্গে প্রতারণা।’

আইন প্রস্তাব: সংসদে তার প্রথম কাজ হবে ‘No Service, No Bill’ (সেবা না দিলে বিল নেই) নীতি প্রবর্তন করা। গ্যাস না থাকলে গ্রাহকদের মাসিক বিল মওকুফ করার দাবি তুলবেন তিনি।

 রাস্তা খোঁড়াখুঁড়ির ক্ষেত্রে ‘ডেডলাইন’ নিশ্চিত করা এবং কাজ শেষ না হলে ঠিকাদারকে জরিমানার আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি।
 



স্বাস্থ্যের চিকিৎসায় ‘ডাক্তার’ জারা


ঢাকা-৯ এলাকার প্রায় ৮ লাখ মানুষের জন্য একমাত্র বড় হাসপাতাল মুগদা মেডিকেলের বেহাল দশা দূর করতে চান তিনি।

 মুগদা হাসপাতালে পর্যাপ্ত জনবল নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিকগুলোকে ‘মিনি-হাসপাতাল’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তার রয়েছে।

 বর্ষার অপেক্ষায় না থেকে বছরজুড়ে ‘স্থায়ী মশা নিধন স্কোয়াড’ গঠন করে লার্ভা নিধনের মাধ্যমে প্রিয়জনদের মৃত্যু ঠেকানোর প্রতিশ্রুতি দেন তিনি।




এলাকার নারীদের নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে তিনি ‘নিরাপদ করিডোর’ তৈরির ঘোষণা দেন।

 স্কুল-কলেজ ও গার্মেন্টস সংলগ্ন রাস্তায় অগ্রাধিকার ভিত্তিতে সিসি ক্যামেরা এবং উচ্চক্ষমতার ল্যাম্পপোস্ট বসানো হবে।

 প্রশাসনকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ এবং বাসে নারীদের জন্য সংরক্ষিত আসন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied