শোক দিবসের অনুষ্ঠানে সাঈদীর জন্য দোয়ার পর ইমাম গ্রেপ্তার

Megna Tv

২২ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
দেলওয়ার হোসাইন সাঈদী

নওগাঁয় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সদ্যপ্রয়াত জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে দোয়া চাওয়ার ঘটনায় পুরোনো মামলায় মসজিদের ইমাম এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা-পুলিশ।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে শহরের পার-নওগাঁ তাজের মোড়ে শহীদ মিনারে দোয়া মহফিল খাদ্য বিতরণ অনুষ্ঠানে ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত মোয়াজ্জেম হোসেন পার-নওগাঁ বয়তুল মামুর জামে মসজিদের ইমাম। তার গ্রামের বাড়ি জেলার পত্নীতলা উপজেলায়। অপরজন হাফিজুর রহমান। সে পেশায় একজন রড-সিমেন্ট ব্যবসায়ী।

জানা গেছে, নওগাঁ পৌর আওয়ামী লীগের ব্যানারে সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের সার্বিক সহযোগিতায় শহীদ মিনারে দোয়া মাহফিল খাদ্য বিতরণের আয়োজন করা হয়। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেন দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে দোয়া চাওয়া শুরু করেন। সময় উপস্থিত নেতাকর্মীরা নিষেধ করলেও তিনি সাঈদীর মৃত্যুতে দোয়া পাঠ চালিয়ে যান। এরপর মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেনকে শহীদ মিনারে পাশে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সময় রড সিমেন্ট ব্যবসায়ী হাফিজুর রহমান হাফিজ তাকে সাঈদীর মৃত্যুতে দোয়া পাঠের জন্য বলেছেন বলে জানান। এরপর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেনকে। পুলিশ মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী হাফিজুর রহমানের নাম উঠে আসায় তাকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে তাদের পুরোনো একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কয়েকজন নেতাকর্মী জানান, অনুষ্ঠানে মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেনকে নিয়ে আসার সময় তাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয় জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ, শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া পাঠ করার জন্য। শেষে তিনি সাঈদীর মৃত্যুতে দোয়া পাঠ শুরু করেন। সময় সংসদ সদস্যসহ উপস্থিতগণ নিষেধ করার পরও দোয়া পাঠ অব্যাহত রাখেন।

ব্যাপারে জানতে চাইলে নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান মুঠোফোনে জানান, পৌর আওয়ামী লীগের ব্যানারে কে এই অনুষ্ঠানের আয়োজন করেছে সেটি আমার জানা নেই। তবে রকম একটা বিষয় শুনেছি।

নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান মুঠোফোনে বলেন, আমাদের কাছে পূর্বের নাশকতায় মামলায় তারা তদন্তপ্রাপ্ত আসামি ছিলেন। ওই মামলায় মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেন এবং ব্যবসায়ী হাফিজুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার বিজ্ঞ আদালতে তাদের সোপর্দ করা হয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় ব্লাড লাইফ সেচ্ছায় রক্তদান সংগঠনটির আত্মপ্রকাশ

#

সালিশ চলা অবস্থায় গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

#

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ইঞ্জিনচালিত নৌকা

#

মোটরসাইকেলের তেল নিয়ে বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষকের

#

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

#

মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা

#

কোটা সংস্কারের দাবিতে যশোর-চৌগাছা সড়কে বাংলা ব্লকেড

#

'যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাংবাদিকদের করণীয় শীর্ষক' আলোচনা সভা

#

রংপুরে অরক্ষিত লেভেল ক্রসিং, ঝুঁকি নিয়েই চলাচল

#

দেশব্যাপী অরাজকতা, অগ্নি-সংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

#

এসএসসিতে পাসের হার ৬৪.০৫ শতাংশ, ১ লাখ ৬ হাজার ৯ জন পেল জিপিএ–৫

Link copied