মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক

Megna Tv

১৫ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
সংগৃহীত ছবি

মালয়েশিয়ার পেরাক রাজ্যের লুমুত এলাকার বন্দর বারু সেগারি অঞ্চলে একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে ৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময়ে পরিচালিত একটি বিশেষ যৌথ অভিযানে এই অভিযান পরিচালিত হয়। একই সময়ে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইন্দোনেশিয়ার দুই নাগরিককেও গ্রেফতার করা হয়। তারা ওই আস্তানার দেখাশোনা ও লোকজন পরিবহনের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

মানজুং জেলা পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসবুল্লাহ বিন আব্দুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সদরদপ্তর এবং সামুদ্রিক পুলিশের গোয়েন্দা ইউনিট যৌথভাবে দুটি পৃথক বাড়িতে অভিযান চালায়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ৪৭ জন পুরুষ, ২৫ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা মূলত ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নাগরিক।

আটকদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মানজুং জেলা পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে। 

আটকদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মানজুং জেলা পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে। এদিকে মানবপাচারের অভিযোগে গ্রেফতার হওয়া ইন্দোনেশিয়ার দুই নাগরিকের বিরুদ্ধে ২০০৭ সালের মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইন এবং ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কানাডায় ‘নজরুল সংগীত সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

ভালোবাসার মানুষকে ফিরে পেতে কলকাতা হাইকোর্টে বাংলাদেশি যুবক

#

সন্তানের প্রাণ বাঁচাতে মায়ের কিডনি দান, দরকার মানবিক সহায়তা

#

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রতীক

#

কুয়েতে প্রবাসীদের ভিসা পরিবর্তন শুরু ১ মে, জানা গেল শর্তগুলো

#

খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার

#

নিউইয়র্কে সাস্ট অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

#

শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে জামায়াত-শিবির: প্রধানমন্ত্রী

#

ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

#

ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু ১৮ সেপ্টেম্বর

Link copied