মানিকগঞ্জে ৩৩ বছর পর হারেজ আলী ফিরে পেলেন পরিবার

Megna Tv

২৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
হারেজ আলী।

সামান্য মানসিক ভারসাম্যহীন হারেজ আলী (৫৮) দীর্ঘ ৩৩ বছর পর ফিরলেন আপন ঠিকানায়। পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়েছিলেন অচিন ঠিকানায়। এদিকে আদরের ধন হারিয়ে বিধবা মা তাকে পাগলপ্রায় হয়ে খুঁজেছেন। শূন্য বুকে হাহাকার তাতে বেড়েছে। আত্মীয়স্বজন শুভাকাঙ্ক্ষী হারানো বিজ্ঞপ্তিসহ কোনো কৌশলে খোঁজ মেলেনি সন্তানের।

অবশেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘিওর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ৩৩ বছর পর অবসান হয়েছে প্রতীক্ষার। তিনি ফিরে পেয়েছেন তার পরিবার। তবে কেন এতদিন বাড়ি ফেরেননি হারেজ আলী। এর উত্তর মেলেনি।

হারেজ আলী (৫৮) মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী গ্রামের মৃত চেনু খাঁর ছেলে। টগবগে যৌবন নিয়ে বের হয়েছিলেন বাড়ি থেকে। ফিরেছেন বৃদ্ধ হয়ে। এদিকে তার ফিরে আসার খবর শুনে শত শত লোক হারেজকে একনজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমাচ্ছেন।

পরিবার সূত্রে জানা গেছে, হারেজ আলী কিছুটা মানসিক ভারসাম্যহীন ১৯৯০ সালে ২৫ বছর বয়সে বের হয়েছিলেন বাড়ি থেকে। এখন তার বয়স ৫৮ বছর। ৩৩ বছর পর হঠাৎ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন হোগলডাংগা গ্রামের মতিয়ার নামে এক লোক ঘিওর থানা এবং স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেন।

সময় তারা জানান, তাদের বাড়িতে হারেজ ২৫ বছর ধরে বসবাস করেন। পরে তাদের কথা অনুযায়ী চুয়াডাঙ্গা থেকে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে হারেজ আলীকে বাড়ি নিয়ে আসেন পরিবারের লোকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, হারেজের ফিরে আসা সবার মনে আনন্দের বন্যা বয়ে গেলেও সম্পত্তি ভাগের লোভে কিছুটা শঙ্কিত তার বোনজামাই শফি উদ্দিন।

হারেজের ছোট বোন নূরজাহান বেগম জানান, তার ভাই কিছুটা মানসিক ভারসাম্যহীন এবং কিছুটা অসুস্থ, কথা কম বলেন। তার একমাত্র ভাইকে ফিরে পেয়ে অনেক আনন্দিত।

স্থানীয় আব্দুল মালেক দেওয়ান জানান, পরিবারের সঙ্গে হারেজকে আনতে তিনিও চুয়াডাঙ্গা গিয়েছিলেন। ২৫ বছর মতিয়ার নামে এক ভদ্রলোক তাকে লালন পালন করেছেন। তারা অনেক ভালো মানুষ এতদিন ঠিকানা না বলতে পাড়ায় হারেজকে বাড়ি পৌঁছে দিতে পারেনি বলে জানিয়েছে। হারেজ ফিরে আসায় এলাকায় আনন্দের বন্যা বইছে

ঘিওর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, ১৯৯০ সালে বালিয়াখোড়া ইউনিয়নের হারেজ আলী নামে ওই ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়াল খান আমাকে জানান, যে হারিয়ে যাওয়া সেই হারেজ চুয়াডাঙ্গা জেলায় এক ব্যক্তির বাড়ি বসবাস করছেন মর্মে তার সঙ্গে যোগাযোগ করেছেন। ব্যাপারে পুলিশের সহযোগিতা কামনা করেন এবং শনিবার ১৬ সেপ্টেম্বর সকালে তাকে আনার জন্য স্থানীয়রা গিয়েছিলেন। রাতে তাকে নিয়ে আসেন। বিষয়ে ঘিওর থানা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied