মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য মাউশির কঠোর নির্দেশনা

Megna Tv

১৮ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তির অর্থ সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে সফটওয়্যারে নির্ভুল তথ্য এন্ট্রির নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

রোববার (১২ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ নির্দেশনা জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ধাপে রাজস্ব খাতভুক্ত বৃত্তি ও উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সকল তথ্য যথাযথ প্রক্রিয়ায় এমআইএস সফটওয়্যারে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এন্ট্রি করতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তা সংশোধন করতে হবে।

এ ধাপে মেধা ও সাধারণ বৃত্তির পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়, উপজাতীয়, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, অটিস্টিক ও পেশামূলক শিক্ষার্থীদের বিভিন্ন উপবৃত্তি অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তিপ্রাপ্ত হয়ে সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীরাও এই সুবিধার আওতায় থাকবে। বৃত্তির অর্থ ইএফটি পদ্ধতির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সংযুক্ত প্রক্রিয়া ও দিকনির্দেশনা অনুসরণ করে আগামী ৩০ এপ্রিলের মধ্যে সকল তথ্য নির্ভুলভাবে সফটওয়্যারে এন্ট্রি ও সংশোধন সম্পন্ন করতে হবে। ইতোমধ্যে ৯ এপ্রিল থেকে এ সংক্রান্ত আবেদন কার্যক্রম শুরু হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied