ফেনীতে যুবলীগ কর্মী গ্রেপ্তার

Megna Tv

২৪ মিনিট আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ফেনী শহরের মহিপালে হত্যা মামলায় শাহাদাত হোসেন শাহীন নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার

ফেনী শহরের মহিপালে হত্যা মামলায় শাহাদাত হোসেন শাহীন নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি ফেনী শহরের বারাহিপুর এলাকার আবু বক্কর সড়কের রেললাইন সংলগ্ন মৃত মো. সাদেকের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণে অন্তত ১০ জন নিহত হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। সেদিনের ঘটনায় পৃথক ৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেড় সহস্রাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।

পুলিশ সূত্র জানায়, হতাহতের ঘটনায় অস্ত্রসহ ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে শাহাদাত হোসেন শাহীনের সংশ্লিষ্টতা পায়। রোববার (১ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

ফেনী মডেল থানার ওসি মো. রুহুল আমীন তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, শাহীনকে ৬ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

NP/JM24

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied