দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর নেই : অর্থ উপদেষ্টা

Megna Tv

২৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর নেই : অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নিত হয়েছে। অন্তর্ভুক্তির সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রচুর দুর্নীতি ও অর্থ পাচারের কারণে অর্থনৈতিক অবস্থা খাদের কিনারায় পড়ে গিয়েছিল। সেখান থেকে আমরা উত্তোলনের চেষ্টা করছি। দেশের অর্থনীতিকে খাদের কিনার থেকে মাত্র দেড় বছরে তুলে এনেছে বর্তমান সরকার।
তিনি আরো বলেন, জুডিশিয়ারি স্বাধীনতা, দ্রুত বিচার বাস্তবায়ন, আইন-শৃঙ্খলার জন্য যেকোনো সরকারকে সংস্কার করতে হবে। আমরা কিছু সংস্কার করেছি। আর সেগুলো বাস্তবায়নের জন্যই গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
ভোট নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট কেন হবে না, এখনতো আর রাজনৈতিক চাপ নেই। টাকা দিয়ে কোন বিশেষ দলতো আসতে পারবে না। আপনারা সকলে সহযোগিতা করলে সুষ্ঠু ভোট হবে। আমরা চাই ভালো ও ত্যাগী লোক আসুক। জনদরদি মানুষ আসুক।
বক্তব্য শেষে উপদেষ্টাসহ সরকারি কর্মকর্তারা মাঠে থাকা গণভোটের স্টলগুলো পরিদর্শন এবং উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন।
এর আগে চাঁদপুরের বিভিন্ন সরকারি দপ্তর এবং শ্রেণি পেশার লোকজনের অংশগ্রহনে সকাল ১০টায় সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় অর্থ উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্য দেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস .এম. এন জামিউল হিকমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশের ওপর ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের প্রভাব

#

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসারকে গফুর ভূইয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

#

কুমিল্লায় দলের নেতাকর্মী ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারনা চলছে প্রার্থীদের

#

পাঁচ জেলায় ৯ জন নিহত

#

হাদির অবস্থা অপরিবর্তিত, সিঙ্গাপুর পাঠানো হচ্ছে আজ

#

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

#

এনসিপি পার্থী হাসনাত আবদুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

#

কুমিল্লায় পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য ভাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

#

জকসু নির্বাচনের ভোট গণনা চলছে

#

২০ মে চালু হচ্ছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied