দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

Megna Tv

২৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
নিহত

কুমিল্লার মেঘনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। ঘটনায় টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মেঘনার চালিভাঙ্গা গ্রামে ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নাম নিজাম সরকার (৪০) তিনি চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নিজামের বাড়ি মেঘনা উপজেলার নলচর গ্রামে। তার বাবার নাম মৃত আক্কাস মেম্বার। তিনি বালুর ব্যবসা করতেন।

আহতরা হলেন আনিস সরকার (১৮), টিটু সরকার (২৮), সুমন (২৫), দেলোয়ার (২৮), ইব্রাহিম (৩০), রমজান (৩৫), শাকিল (২২), খালেদ হাসান (১৯), হানিফ (৪৫) ওয়াসিম (৩৫)

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ‘চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ নেতা হুমায়ুন চেয়রাম্যান এবং অপর আওয়ামী লীগ নেতা কাইয়ুম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে আজ সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে ১০-১১ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে হুমায়ূন গ্রুপের নিজাম সরকার নামের একজনের মৃত্যু হয়। তিনি হুমায়ুন চেয়ারম্যানের ছোট ভাই বলে জানা গেছে।

তিনি আরও বলেন, ‘ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত নিজামের স্ত্রী সালমা আক্তার জানান, সকালে চালিভাঙ্গায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ বাধে। খবর শুনে বাড়ি থেকে ঘটনাস্থলে যান নিজাম। সেখানে প্রতিপক্ষের হাতে টেঁটাবিদ্ধ হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘কুমিল্লার মেঘনা থেকে অনেকেই টেঁটাবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাজনৈতিক অস্থিরতায় স্থবির পর্যটননগরী কুয়াকাটার জৌলুস

#

নেত্রকোনায় খসে পড়ছে বিদ্যালয়ের ছাদের পলেস্তারা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

#

নওগাঁয় উদ্বোধনের অপেক্ষায় সেতু

#

দক্ষিণখানে ডেন্টিস্ট হত্যা : স্বামী গ্রেপ্তার, রিমান্ড শুনানি সোমবার

#

সাত মাসে রাজশাহী মেডিকেলে প্রতিদিন গড়ে ১০ শিশুর মৃত্যু

#

এই যুদ্ধ কিছু সময়ের জন্য, বছর ধরে চলবে না: নেতানিয়াহু

#

কুমিল্লা সদরের গলিয়ারায় বিএনপির সেক্রেটারীর উপর হামলা, প্রতিবাদে ইউনিয়ন বাসীর মানববন্ধন

#

জুলাইজুড়ে বৃষ্টির আভাস: উত্তর-উত্তরপূর্বাঞ্চলে কাটেনি বন্যার শঙ্কা

#

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি

#

পাটের মূল্য নিয়ে শঙ্কায় চাষীরা

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied