চাঁদপুরে বন্যায় কৃষিতে ৯১ কোটি টাকার ক্ষতি

Megna Tv

১৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা পার্শ্ববর্তী জেলা কুমিল্লা, নোয়াখালী লক্ষীপুরের বন্যার পানি ডাকাতিয়া নদী দিয়ে নেমে আসায় পানি বৃদ্ধিতে চাঁদপুরে কৃষিতে এখন পর্যন্ত প্রায় ৯১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) জেলা কৃষি কার্যালয়ের সবশেষ ১০ দিনের তথ্যে এই ক্ষয়ক্ষতি দেখা যায়।

কৃষি অধিদপ্তরের তথ্য মতে, সময় জেলায় আবাদি ফসলের মধ্যে ছিল আউশ আবাদ, রোপা আমন বীজতলা, আমন আবাদ, শাকসবজি, পান, আখ বোনা আমন। মূলত দীর্ঘ প্রায় ১০ দিনেরও বেশি সময় জলাবদ্ধতায় তলিয়ে থাকায় ইতোমধ্যে অনেক ফসলি জমির ক্ষতি হয়েছে। বিশেষ করে জেলার শাহরাস্তি, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ হাইমচরের কৃষি জমি একেবারেই তলিয়ে গেছে। এতে এই চার উপজেলায় ধান, পান শাকসবজিসহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সহজ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, এবার চাঁদপুরে ১৪ হাজার ৬০০ কৃষকের আউশ ফসল চাষাবাদে প্রায় সাড়ে ২৭ কোটি টাকারও বেশি মূল্যের হাজার ১২১ টন আউশের ক্ষতি হয়েছে। রোপা আমনের বীজতলায় ১২ হাজার ৩২০ জন কৃষকের প্রায় সাড়ে কোটি টাকারও বেশি সমমূল্যের ৩০৮ হেক্টর জমিতে প্রাথমিক ক্ষতি হয়েছে।

আমন ধান চাষাবাদে ১০ হাজার ৭১০ জন কৃষকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা সমমূল্যের হাজার ১৪১ টন উৎপাদনে ক্ষতি হয়েছে। ছাড়াও জেলার শাকসবজিতে বন্যা জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার ৩৮১ হেক্টর জমির ফসল। ফসল উৎপাদনে হাজার ৬২০ জন কৃষকের প্রায় ২৩ কোটি টাকা সমমূল্যের ৭ হাজার ৬০৫ টন ক্ষতি হয়েছে।

NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied