কুমিল্লা মহানগরী জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

Megna Tv

৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
রুকন সম্মেলন

ইবনুল হাসান রায়হান,বিশেষ প্রতিনিধি।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন,
আওয়ামিলীগের পুরো শাসন আমল ছিল লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব। কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে।রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস্ব করা হয়েছিল।অবৈধ নির্বাচনের নামে ক্ষমতা দখলের মহড়া দিয়েছে।।তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। মেধার কোন মূল্যায়ন ছিল না।মেধাবি ছেলে মেয়েরা বাধ্য বিদেশে চলে গেছে।কারন দেশটা বসবাসের উপযোগী ছিল না।দলীয়করণ করা মাধ্যমে জাতিকে মেধা শুন্য করেছে হাসিনা সরকার।আওয়ামীলীগ বিগত সময়ে অপর্কম লুপপাট দিক থেকে  ৭১ সালকে ও হার মানিয়েছে। ৫ই আগষ্ট যে অভ্যুথান হয়েছে এই অভুথ্যান শুধু ছাত্রদের নয়। ১৫ বছর যুলুম নির্যাতনের মধ্য দিয়ে যে ক্ষোভ হতাশা জন্মনিয়েছিল তারেই বিস্ফোরণ ঘটেছিল ।আল্লাহ তায়ালা দেখিয়ে দিয়েছে জালেম যুলুমবাজদের ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।


একটি দূর্নীতিমুক্ত ও  বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াতের রুকনদের দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে।

তিনি শুক্রবার সকাল ৯টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে   মহানগরী জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য  তিনি এই কথা বলেন।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এর পরিচালনায়  সম্মেলনে   প্রধান অতিথি আরো বলেন,


আওয়ামী-বাকশালীরা আমাদের মানুষের মর্যাদা দেয়নি বরং আমাদের ক্ষেত্রে সবসময় শূন্য সহনশীলতা দেখানো হয়েছে। আমাদের ওপর অঘোষিতভাবে দেখামাত্র গুলির নির্দেশ আগে থেকেই ছিল। এমন কোনো জুলুম-নির্যাতন নেই যা আমাদের ওপর চালানো হয়নি। কিন্তু তারা জামায়াতের অগ্রযাত্রা কোনোভাবেই রোধ করতে পারেনি বরং শত শাহাদাত ও জুলুম-নির্যাতনের পথ ধরেই জামায়াত কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে সফলভাবেই অগ্রসর হচ্ছে। আর আগামী দিনে মানবতার মুক্তির জন্য বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। তিনি দ্বীন বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।


সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন,মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মু.মোছলেহ উদ্দিন,সহকারি সেক্রেটারী যথাক্রমে কামারুজ্জান সোহেল,কাউন্সিলর মোশারফ হোসাইন,নাছির আহম্মেদ মোল্লা,মহানগর জামায়াতের বাইতুলমাল সম্পাদক মাওলানা আমির হোসাইন ফরায়েজী,মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী মোতাহের আলী দিলাল,মাহবুবর রহমান, কাজী নজির আহম্মেদ,মোহাম্মদ হোসাইন,অধ্যাপক মজিবুর রহমান,দেলোয়ার হোসাইন সবুজ,এয়াকুব আলী চৌধুরী,শাহাদাত হোসাইন প্রমুখ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied