এফ - ১৬ বিধ্বস্ত হওয়ার পর বিমান বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

Megna Tv

১ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি/ ছবি: এএফপি

ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বোমা হামলার ঘটনায় পশ্চিমা অংশীদারদের কাছ থেকে পাওয়া একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার চারদিন পর এমন পদক্ষেপ নেওয়া হলো। ওই দুর্ঘটনায় যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনীয় সরকারের একটি ওয়েবসাইটে মিকোলা ওলেশচুককে বরখাস্ত করার বিষয়টি প্রকাশ করা হয়। এর কিছু সময় পরেই জেলেনস্কি এক ঘোষণায় বলেন, মানুষকে আমাদের রক্ষা করতে হবে। কর্মীদের রক্ষা করতে হবে। আমাদের সব সৈন্যর দেখভাল করতে হবে। তিনি আরও বলেন, ইউক্রেনের সেনাবাহিনীকে কমান্ড স্তরকে শক্তিশালী করতে হবে।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়াই করতে দীর্ঘ দেনদরবারের পর পশ্চিমা মিত্রদের কাছ থেকে এফ–১৬ যুদ্ধবিমান পেয়েছিল কিয়েভ।

এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘আমি বিমানবাহিনীর কমান্ডার পদে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমাদের দেশের সব পাইলটের কাছে কৃতজ্ঞ।’

বিমানবাহিনীর কমান্ডারকে সরিয়ে দেওয়ার কোনো কারণ জানাননি জেলেনস্কি। তবে তিনি বলেন, কর্মীদের অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ ছাড়া কমান্ড লেভেল শক্তিশালী করার প্রয়োজন ছিল।

সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানান, লেফটেন্যান্ট জেনারেল আনাতোলি ক্রাভোনোঝাকা সাময়িকভাবে বিমান বাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করবেন।

তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তদন্তের ঘটনায় মার্কিন বিশেষজ্ঞরাও যোগ দিয়েছেন।

এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিমানটি রাশিয়ার হামলায় বিধ্বস্ত হয়েছে বলে মনে হচ্ছে না। পাইলটের ব্যর্থতা থেকে শুরু করে যান্ত্রিক ত্রুটিসহ সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে।গত মাসে ইউক্রেনের হাতে এফ-১৬ যুদ্ধবিমানের চালান এসে পৌঁছায়।

ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে এ ধরনের ছয়টি যুদ্ধবিমান হাতে পেয়েছিল ইউক্রেন। তবে এর মধ্যে একটি দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়ায় বেশ ক্ষতি হলো কিয়েভের।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied