ইনু-মেনন-পলক-মামুনের জামিন আবেদন নাকচ,

Megna Tv

১৯ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ইনু-মেনন-পলক-মামুনের জামিন আবেদন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

MegnaTv 24ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ এবং হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড শেষে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় আইজিপি মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। একই মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে রিমান্ড শেষে আসামিদের ঢাকার সিএমএম আদালতে আনা হলে এ আদেশ দেয়া হয়। এছাড়া, খিলগাঁও থানার আশিকুর রহমান হত্যা মামলা ও ভাটারা থানার হত্যা মামলায়ও সাবেক আইজিপিকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

একইসঙ্গে, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীকে আদালতে তোলা হলে সাভার থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। আজ পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে কাফীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এবার সেই উর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

#

চূড়ান্ত অনুমোদন পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’: কার্যক্রম শুরু দেশের বৃহত্তম সরকারি ইসলামী ব্যাংকের

#

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার

#

জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব

#

লাকসামে আবুল কালাম কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

#

বন্ধ ঢামেকের জরুরি বিভাগ, কর্মবিরতিতে চিকিৎসকেরা

#

বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা বাড়াবে চীন

#

কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

#

গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী

#

সচিব পর্যায়ে রদবদল

Link copied