অবরোধের শেষ দিনে খিলগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ

Megna Tv

১৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
রাজধানীর খিলগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রাজধানীর খিলগাঁও থানার সম্মুখে অবরোধের সমর্থনে আজ বৃহস্পতিবার ( নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের একদল নেতাকর্মী। এরপর সড়ক অবরোধ করে পিকেটিং করে তারা।

সময় অবিলম্বে সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা। বিক্ষোভ পিকেটিংয়ের নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল।

তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিন দিনের সফল অবরোধের আজ শেষ দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১২ কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ছাত্রদল বদ্ধপরিকর।

যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ফিজিওথেরাপিস্ট মহসিন হোসেন, বেসরকারি মেডিকেল ছাত্রদলের যুগ্ম সম্পাদক ডা. মমি, ডা. মুশফিক, ডা. প্রিন্স, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহজালাল সর্দার, আইএইচটি সাবেক সদস্যসচিব রাফসান, ঢাকা মহানগর ছাত্রদল নেতা রাসেল হোসাইন, খন্দকার আমান, মিরাজ হোসেন, সুমন ইকবাল, আশরাফুল আসাদ, সিয়াম, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা আতিক, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক হৃদয় প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied