২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে নির্বাচনি প্রচারণায় যাচ্ছেন। ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য এই নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

এদিকে সমাবেশ উপলক্ষে রাজশাহী সদর আসনের প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমানের মিনু জানিয়েছেন, মাদরাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী এবং চারটি জেলা আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী মাদরাসা মাঠে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের।

মিজানুর রহমান মিনু বলেন, সমাবেশে প্রার্থীদের পরিচয়ের মধ্য দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের এই অঞ্চলের জনগণ নির্বাচিত করবে ইনশাআল্লাহ। রাজশাহী বিভাগে ৩৯টি আসনের ৩৯টিতেই ইনশাআল্লাহ সর্বময় বিজয় সুনিশ্চিত করবে। ২২ বছর পর তারেক রহমান আসছেন আমাদের কর্মী সম্মেলনে। ফলে ভোরের মধ্যেই সমগ্র রাজশাহী মহানগরী এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই মাঠ জনসমুদ্রে পরিণত হবে। কারণ, আমরা এর আগেও চরম প্রতিকূল অবস্থায় মিটিং করেছি। আমাদের অভিজ্ঞতা আছে।

তিনি আরও বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে। দেশ চরম বিপদ থেকে একটি গণতান্ত্রিক পক্ষে যাওয়ার মধ্য দিয়ে তারেক রহমান তিনি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ করেন। আমি বিশ্বাস করি, সমাবেশের মধ্য দিয়ে মহাজনসমুদ্রে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ধানের শীষের দুর্গ রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠ শত শত বছরের প্রাচীন, সেই মাঠের এই সভা আগামী ইতিহাসে লেখা থাকবে। যে সর্বকালের সর্ববৃহৎ জনসমুদ্র যা রাজশাহী মাদরাসা মাঠ হয়ে পুরো মহানগরব্যাপী একটি জনসমুদ্রের রূপ লাভ করবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

হাদির অবস্থা আশঙ্কাজনক: শাহবাগে গণ-অবস্থানের ডাক

#

মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানোর অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

#

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক বিকেলে

#

ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

#

শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে জামায়াত-শিবির: প্রধানমন্ত্রী

#

তারেক রহমানকে বহনকারী ফ্লাইট পরিচালনায় তিন অভিজ্ঞ পাইলট

#

এমপি আনার হত্যা : ৪ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

#

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

#

খেলাধুলার চর্চা নেই বলে সন্ত্রাস-মাদক-চাঁদাবাজি বেড়ে গেছে: মির্জা আব্বাস

#

ভিসা নিষেধাজ্ঞা: পর্দার আড়ালের ‌নায়ক ডোনাল্ড লু?

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied