রাঙ্গুনিয়ায় ১০ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল

Megna Tv

১ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৃহস্পতিবার ১০ শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০ শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য এলাকা ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় এসব দেওয়া হয়।

উপলক্ষে বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।

তিনি বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য সরকারি নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এর আগে ৩২৫ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়। ছাড়া তাদের নিয়মিত ভাতা সুবিধা দেওয়া হচ্ছে। এভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের অর্থ দপ্তর সম্পাদক জগলুল হুদা, ইসলামপুর ইউনিয়ন পরিষদের রইস্যাবিলি ওয়ার্ডের সদস্য বিপর্সি তংচংগ্যা প্রমুখ।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied