রাঙামাটিতে এনসিপি থে‌কে একসঙ্গে ৮৭ জ‌নের পদত্যাগ

Megna Tv

৬ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমার পদত্যাগের পাঁচ দিন পর জুরাছড়ি উপজেলার আহ্বায়কসহ ৮৭ জন পদত্যাগ করেছেন।

সোমবার (৯ মার্চ) রাঙামাটি জেলা কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমা বিষয়টি নিশ্চিত করেন। একই দিন এক বিশেষ সভায় উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমাসহ পূর্ণাঙ্গ কমিটি পদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে পদত্যাগপত্র জেলা কমিটির কাছে পাঠানো হয়।

উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা বলেন, ১ জানুয়ারি জেলা কমিটি জুরাছড়ি উপজেলার ৮৭ সদস্যের কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দেয়। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

পদত্যাগী নেতারা জানিয়েছেন, জুলাই আন্দোলনের প্রত্যাশা ও নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে তারা দলে যোগ দিয়েছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করার ফলে এনসিপি তার আদর্শ ও স্বকীয়তা থেকে সরে গেছে, যা তাদের সঙ্গে মেলে না। এজন্য সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অসিম চাকমা বলেন, “এই পরিস্থিতিতে আমাদের পক্ষে আদর্শকে লালন করা সম্ভব হচ্ছে না। তাই আজ থেকে আমি এনসিপির সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছি।” তিনি স্পষ্ট করেছেন যে, কোনো রাজনৈতিক দলের চাপের কারণে পদত্যাগ করা হয়নি।

রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা জানিয়েছেন, পদত্যাগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ও স্থানীয় নেতাদের মাধ্যমে পেয়েছেন, তবে লিখিত পদত্যাগপত্র পৌঁছেছে কি না তা জানেন না।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

#

কুমিল্লায় লোটাস কামাল, (ওসি) নজরুলসহ ৩৫ জনের নামে মামলা

#

ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান

#

গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

#

বঙ্গভবনে দায়িত্ব পালন শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

#

ফের দেওয়া ট্রাম্পের হুমকি কি ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি?

#

দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন: ভুয়া আইনশৃঙ্খলাবাহিনী মাঠে সক্রিয়

#

সব রাষ্ট্রদূত সরকারকে অভিনন্দন জানিয়েছেন: হাছান মাহমুদ

#

কুমিল্লায় আইনজীবী ফোরামের উদ্যোগে ধানের শীষের পক্ষে মিছিল ও সমাবেশ।

সর্বশেষ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

Link copied