রাঙামাটিতে আ.লীগ নেতার মার্কেটে জুয়ার আসর, আটক ৩৯

Megna Tv

২৯ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
রাঙামাটিতে আওয়ামী লীগ নেতার মার্কেট থেকে আটক জুয়াড়িরা।

রাঙামাটি শহরের বনরুপায় অবস্থিত রাঙামাটি পৌর আওয়ামী লীগ সভাপতি মো. সোলায়মানের মালিকাধীন আলিফ মার্কেটে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৩৯ জুয়াড়িকে আটক করেছে রাঙামাটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে মার্কেটের নিচের একটি কক্ষে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। এ সময় নগদ অর্থসহ বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারেন দীর্ঘদিন ধরে এ মার্কেটে মাদক সেবনসহ নিয়মিত জুয়ার আসর বসে সেই ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৩৯ জন জুয়াড়িকে আটকের পাশাপাশি ৪৮ হাজার ৯৪০ টাকা, ৩৮ বান্ডিল বিভিন্ন ব্র্যান্ডের তাস জব্দ করা হয়।

রাঙামাটি এপিবিএনের সহ অধিনায়ক মো. তারিকুল ইসলাম বলেন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, জুয়াসহ অবৈধ কর্মকাণ্ড বন্ধে এ অভিযান করা হয়েছে। আগামীতেও এমন অভিযান চলমান থাকবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied