মৌলভীবাজারে জালনোটসহ গ্রেপ্তার ১

Megna Tv

২৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
মৌলভীবাজারের শেরপুর এলাকা থেকে র‌্যাবের হাতে জালনোটসহ গ্রেপ্তার কারিন্দ্র সরকার।

মৌলভীবাজারের শেরপুর এলাকা থেকে লাখ ৫০ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেপ্তার করেছে ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (্যাব)-৯। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কারিন্দ্র সরকার (৪৫) তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের বড় উজিরপুর গ্রামের মৃত ভানেস্বর সরকারের ছেলে।

বুধবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ্যাব তথ্য নিশ্চিত করেছে। ্যাব জানায়, মৌলভীবাজার সদর থানার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায় লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। আসামি জব্দকৃত আলামত মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied