মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৪ দোকানিকে জরিমানা

Megna Tv

১২ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে চার মুদি দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেসার্স নজরুল স্টোরের মালিক নজরুল ইসলামকে পাঁচ হাজার, মেসার্স শহিদুল স্টোরের মালিক মো. শহিদুল ইসলামকে দুই হাজার, মেসার্স শামছুল হক স্টোরের মালিক মো. শামছুল হককে দুই হাজার এবং মেসার্স ছরোয়ার স্টোরের মালিক মো. ছরোয়ার হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার উপস্থিত ছিলেন।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘কোনো ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং বাড়তি দামে পণ্য বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। যারা এসব অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied