মহাসড়কে গমবোঝাই ট্রাক থামিয়ে আগুন

Megna Tv

২৬ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
আগুনে পোড়া গমবোঝাই ট্রাক।

সিরাজগঞ্জের কামারখন্দের মহাসড়কে গমবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাত ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মফিজ মোড়ে ট্রাকটি থামিয়ে আগুন দেওয়া হয়। খবর পেয়ে কামারখন্দের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।

কামারখন্দ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুর রহমান বলেন, রাতে খবর আসে মফিজ মোড়ে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ঢাকা থেকে গমবোঝাই ট্রাকটি রাজশাহীর দিকে যাচ্ছিল। ট্রাকটি মফিজ মোড়ে পৌঁছালে ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় আনা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied