বিজিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন হীরা

Megna Tv

২০ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুলেল ‍শুভেচ্ছা জানাচ্ছেন নুরুজ্জামান হীরা

চাঁদপুরের কৃতি সন্তান, ঢাকাস্থ চাঁদপুর সমিতির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক বিশ্লেষক উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৩ মে) বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।


তিনি এই নিয়োগের ফলে দলের নেতৃত্ব ও সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, "তরুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার নেতৃত্বেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।"

উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা আরও বলেন, "জননেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর প্রতি আমি কৃতজ্ঞ, যিনি আমাদের দায়িত্ব দিয়েছেন।"

উল্লেখ্য, এই খবরে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied