পাবনায় হোটেলে ২ যুবককে ছুরিকাঘাতে হত্যা

Megna Tv

১১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
পাবনা জেনারেল হাসপাতালে ছুরিকাঘাতে নিহত যুবকদের স্বজনদের ভিড়

পাবনায় হোটেলে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছেন দুর্বৃত্তরা। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে।


নিহতর মিলন হোসেন মধু (৪৫) পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ির গলির আরমান শেখের ছেলে এবং মঞ্জু প্রামাণিক (৪৪) পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে। মধু পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু অটোরিকশা চালক ছিলেন বলে জানা গেছে।


নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীরা জানান, সকালে হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন মধু ও মঞ্জু। হোটেলের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করেন। এ সময় তারা হোটেলের সামনে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


তবে কী কারণে এ ঘটনা ঘটছে তা খতিয়ে দেখছি; পরে বিষয়টি বিস্তারিত বলা যাবে বলে জানান ওসি।
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied