দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশের মেয়েরা

Megna Tv

৮ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সতীর্থদের নিয়ে উদযাপনে বাংলাদেশ দল।

শ্রীলঙ্কাতে বাংলাদেশের মেয়েদের জয়রথ চলছেই। রবিবার ১০ রানে জিতে দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কা তরুণ ক্রিকেটারদের নিয়ে ‘এ’ দল গঠন করলেও বাংলাদেশ ‘এ’ দলে জাতীয় ক্রিকেটারদের আধিক্য বেশি। মূলত বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দলের মোড়কে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ‘এ’ দল সেখানে খেলতে গেছে। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা আলম ও শামীমা সুলতানা। অবশ্য নিয়মিত ম্যাচ জিতলেও বাংলাদেশের মেয়েরা খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি।

রবিবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৭ রানের স্বল্প পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ৮ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিক মেয়েরা। তাতে দুই ম্যাচ আগেই ৩-০ ব্যবধান বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ নিশ্চিত হয়েছেছে।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ওপেনিং জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। ২.৪ ওভারে দুই ওপেনার দিলার আক্তার ও সাথী রানী মিলে ২৮ রান যোগ করেন। দিলার ১০ বলে ১৩ রান করে রান আউট হতেই অবশ্য ছন্দপতনও ঘটে। ওপেনার সাথী রানী এবং মিডল অর্ডার ব্যাটার রিতু মনি কেবল প্রতিরোধ গড়েছেন। সাথীর ব্যাট থেকে এসেছে ২৬ রানের সর্বোচ্চ ইনিংস। রিতু খেলেন অপরাজিত ২৫ রানের ইনিংস। অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১২ রানের ইনিংস। এই চার ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।  

লঙ্কান বোলারদের মধ্যে মালশা শেহানী সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া মাদুশানি নেন দুটি উইকেট।

৯৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার ৮ উইকেট হারিয়ে ৮৭ রানে থামে লঙ্কানদের ইনিংস। সর্বোচ্চ ২২ রান আসে নীলক্ষণ সন্দামিনীর ব্যাট থেকে। ২১ রানের ইনিংস খেলেন কৌশিনী নুথিয়াঙ্গা। 

বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা আক্তার, রাবেয়া খান ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন নেন একটি করে উইকেট।


NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied