টেকনাফে তিন বন পাহারাদার নিখোঁজ

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
টেকনাফে তিন বন পাহারাদার নিখোঁজ।

টেকনাফে বনবিভাগের পাহারা দলের তিন সদস্য বনপাহারা দিতে গিয়ে নিখোঁজের ঘটনা ঘটেছে।

নিখোঁজ তিনজন হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার এলাকায় বাসিন্দা সিপিজি বনপাহারা দলের সদস্য মোহাম্মদ শাকের (২৪), আব্দুর রহিম (৩৭) আব্দুর রহমান (৩২) তাঁরা তিনজনই বন পাহারা দলের সদস্য।

শুক্রবার ( সেপ্টেম্বর) সকালে থেকে বেলা ১১টা পর্যন্ত তারা উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক বনে পাহারা দেওয়ার কথা ছিল। এখনো পর্যন্ত তিনজনের কোনো ধরনের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না।

তথ্য নিশ্চিত করেছেন নেচারপার্ক মোচনী বন পাহারা দলের সভাপতি মোহাম্মদ ওসমান।

নিখোঁজ তিনজনের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বনপাহারা দেওয়ার জন্য মোহাম্মদ শাকের, আব্দুর রহিম আব্দুর রহমান বনের ভিতর ঢুকে। কিন্তু তারা বেলা ১১টার দিকে ফেরত আসার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো ধরনের খোঁজ খবর পাওয়া যায়নি ।তাদের হাতে থাকা মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। এতে করে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন।

তারা ধারণা করছে, টেকনাফের পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা অধিকাংশ সময় লোকজনকে ধরে নিয়ে মুক্তিপণ আদায় করে আসছে। তবে এখন পর্যন্ত সে ধরনের কোনো কিছু দাবি করা হয়নি।

ব্যাপারে জানতে চাইলে বনবিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, উপজেলার হ্নীলার মোচনী বিটের আওতাধীন বন পাহারা দলের পিসিজি ২৬জন সদস্য রয়েছেন। পাহারা দলের সদস্যরা দৈনিক সকাল বিকেল দুই ভাগে বিভক্ত হয়ে বনে পাহারা দিয়ে আসছিলেন। সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো ধরনের খোঁজ খবর না পেয়ে বনবিভাগের অপরাপর সদস্য বনকর্মীদের নিয়ে বিকেলে পাহাড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের খোঁজ মিলেনি।

এদিকে স্থানীয় মেম্বার মোহাম্মদ আলীর নেতৃত্বে শতাধিক স্থানীয় লোকজন বন পাহারা দলের অর্ধ শতাধিক সদস্য পাহাড়ে অভিযানে যান। রাত নয়টায় রিপোর্ট লেখা পর্যন্ত কোন খোঁজ খবর পাওয়া যায়নি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাচ্ছেন মির্জা ফখরুল

#

শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কায় চাষিরা

#

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার ৫, অনুপস্থিত ২১০৫

#

কুমিল্লা টাউন হলে হাজারো মানুষের অংশগ্রহণে শহীদ হাদীর গায়েবানা জানাযা ও দোয়া অনুষ্ঠিত

#

চাঁপাইনবাবগঞ্জে কুপিয়ে পালানোর সময় একজনকে পিটিয়ে হত্যা

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

#

ঘুষ কেলেঙ্কারি: ইউক্রেনের সাবেক সীমান্তরক্ষী প্রধান বরখাস্ত

#

গ্রেপ্তার হয়ে ৬ ঘণ্টা পর মুক্ত ইলিয়াস হোসেন

#

দেশের চাহিদা মেটাচ্ছে খাগড়াছড়ির কলা

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied