জাতীয় যুব কাউন্সিলের সভাপতির গাড়িতে বিএনপি-জামায়াতের দুর্বৃত্তদের হামলা

Megna Tv

২০ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ছবি: গাড়ি ভাংচুর

বুধবার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন  অনুষ্ঠানে অংশ নেয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে কল্যাণপুরের নিজ অফিস থেকে বের হয়েছিলেন জাতীয় যুব কাউন্সিলের সভাপতি মাসুদ আলম। বিএনপি-জামায়াত জোটের জনবিরোধী অবরোধকে  অগ্রাহ্য করে তিনি দায়িত্ব পালনের জন্য বের হয়ে গিয়েছিলেন।  ইন্সটিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনের সামনে মাসুদ আলমের গাড়িতে অতর্কিতভাবে হামলা করে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসীরা।

সৌভাগ্যক্রমে তিনি বেচে গেলেও তার গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলায় কাঁচ ভেঙ্গে যায় এবং  গাড়ির আরও ক্ষয়ক্ষতি হয়। মাসুদ আলমের সাথে হামলার বিষয়ে কথা হয় এই প্রতিবেদকের। মাসুদ আলম তার উপর সংঘটিত এই ঘৃণ্য ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানান। তিনি ক্ষোভের সাথে বলেন, বিএনপি-জামায়াত জোটের এই গণবিরোধী হরতাল ও অবরোধ কর্মসূচী শুধুমাত্র সাধারণ মানুষের ভোগান্তি ও কষ্টই বাড়াচ্ছে।

হরতাল ও অবরোধের নামে দেশজুড়ে এখন চলছে অগ্নি সন্ত্রাস। প্রায় প্রতিদিনই বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসীদের বর্বরোচিত আক্রমণে পুলিশসহ সাধারণ মানুষ আহত বা নিহত হচ্ছে। এই জনবিরোধী হরতাল-অবরোধে নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। মাসুদ আলম আরও বলেন, সভা-সমাবেশ বা আন্দোলনের অধিকার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্বীকৃত, কিন্তু তা অবশ্যই অহিংস ও শান্তিপূর্ণ হওয়া উচিত। জননিরাপত্তা ও দেশের সামগ্রিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে তিনি দেশের রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করার আহ্বান জানান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দল আমাকে সম্মান দিয়েছে, জীবন দিয়ে হলেও দলের সম্মান রক্ষা করবো : মনিরুল হক চৌধুরী

#

হেযবুত তওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে নোয়াখালীতে লিফলেট বিতরণ

#

সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের

#

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা

#

মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী

#

বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে পানির হিস্যা নিশ্চিত করবে: হাফিজ

#

লটারিতে চূড়ান্ত হলো ৬৪ জেলার এসপি, রয়েছে নতুন মুখ

#

হাজী আমিন উর রশীদ ইয়াসিন মঙ্গল কামনায় বিএনপি’র মনোনয়ন দেয়ার জন্য রোজা ও গণইফতার

#

বিষপান করে এক নারী পোশাক শ্রমিকের আত্নহত্যা

#

হাদিকে গুলি করেছে ‘দাউদ খান’!

Link copied