খাগড়াছড়িতে ৪ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র তুষারের

Megna Tv

৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
নিখোঁজ স্কুলছাত্র মো. রাশেদুল ইসলাম তুষার।

নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো. রাশেদুল ইসলাম তুষার নামের নিখোঁজ স্কুলছাত্রের। গত অক্টোবর বিকেলের দিকে গোমতি মুসলিম মেম্বারপাড়া এলাকার বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি সে।

নিখোঁজ স্কুলছাত্র মো. রাশেদুল ইসলাম তুষার (১৬) মাটিরাঙ্গার গোমতি মুসলিম মেম্বার পাড়ার বাসিন্দা মো. মিজানুর রহমানের ছেলে। সে গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী।

রাশেদুল ইসলাম তুষারের খালা মাজেদা আক্তার বলেন, গত শনিবার বিকেলের দিকে গোমতি মুসলিম মেম্বারপাড়া এলাকার বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাসায় ফেরেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। ঘটনায় গেল রোববার ( অক্টোবর) তার খালা মাজেদা আক্তার বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মাজেদা বেগম আরও বলেন, নির্বাচনী পরীক্ষায় নকল করার অভিযোগে খাতা নেন গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। পরে ওই শিক্ষার্থীসহ অনেকে ক্ষমা চাইলেও ওই শিক্ষক তার খাতা ফেরত দেননি। ঘটনায় সে আর পরীক্ষা না দিয়ে শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে, লজ্জায়-রাগে-ক্ষোভে সে বাড়ি থেকে বের হয়ে হয়ে গেছে।

তবে অভিযোগ অস্বীকার করে গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ওই ঘটনার পরেও সে তিন দিন পরীক্ষা দিয়েছে। রোববার থেকে সে নির্বাচনী পরীক্ষা দিতে না এলে খবর নিয়ে জানতে পারি শনিবার ( অক্টোবর) সকালের দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। নিখোঁজের অন্য কারণ হতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে, মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, জিডিমূলে শিক্ষার্থী নিখোঁজের বিষয়টি বিভিন্ন থানায় অবহিত করা হয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied