একের পর এক মিছিলে প্রকম্পিত মানিক মিয়া এভিনিউ

Megna Tv

১ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন-সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে মানুষের ঢল নামছে। স্লোগান দিতে দিতে একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে প্রবেশ করছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, মিছিলগুলো থেকে ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দেওয়া হচ্ছে।

শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ের বিভিন্ন প্রবেশপথে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনীর টহলের পাশাপাশি পুলিশ, র‌্যাব ও আনসার বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়েছে, বাদ জোহর ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছায় ওসমান হাদির মরদেহ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সংসদ সদস্যদের শপথ কবে জানালেন প্রেস সচিব

#

লাকসামে বিএনপির উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত

#

শেখ হাসিনার বিচার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

#

উপদেষ্টাদের কেউই পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি সানাউল্লাহ

#

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

#

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

#

রাজধানীর বিভিন্ন জায়গায় জামায়াতের বিক্ষোভ মিছিল

#

কুমিল্লা -৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর নির্বাচনী প্রচারণা উদ্বোধন

#

ভোটারকে বাধা দিলে কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি র‍্যাব ডিজির

#

ড. ইউনূস ছাত্র ও আমাদের মনোনীত প্রতিনিধি: মির্জা ফখরুল

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied