মাকে ঘর থেকে বের করে বাড়িতে আগুন দিল মাদকাসক্ত ছেলে

Megna Tv

২৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেয়ে বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরে আগুন দিলেন মাদকাসক্ত ছেলে। মুহূর্তের মধ্যে কাঠ-টিনের তৈরি ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছে। ঘটনার রাতে শহিদুল তার মা হেনয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। হেনয়ারা বেগম টাকা দিতে না পারায় মাদকাসক্ত শহিদুল বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের মানুষ আগুন নিভানোর জন্য এগিয়ে আসার আগ মূহুর্তেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

হেনয়ারা বেগম বলেন, আমার ছেলে শহিদুল দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছে। সে প্রতিনিয়ত আমার কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা দিতে না পারলে সে আমাকে মারধর করতো। যার কারনে আমি শহিদুলের ভয়ে পালিয়ে থাকতাম। ঘটনার রাতে টাকা দিতে না পারায় আমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দেয়।

প্রতিবেশী জামির আলী বলেন, শহিদুল দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছে। মাদকের টাকা না দিতে পারলে সে তার মাকে মারধর করতো। রাতে মাদকের জন্য শহিদুল তার মার কাছে টাকা চেয়ে না পেয়ে বসত ঘরে আগুন দেয়। আমরা আগুন নিভানোর জন্য ছুটে আসতে আসতেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আমরা চাই না এভাবে আর কোন পরিবারে মাদকাসক্ত ছেলের জন্ম হোক।

কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ বলেন, এ বিষয়ে আমি এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied