ঝালকাঠিতে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

Megna Tv

৯ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
এসআই মিজানুর রহমানের বাড়িতে ডাকাতির

ঝালকাঠির নলছিটি থানার এসআই মিজানুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) রাত ২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য্য ফিলিং স্টেশন সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার এসআই মিজান ও তার ছোটভাই ঢাকায় কর্মরত এসআই আল মামুনের বাসা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া তূর্য ফিলিং স্টেশনের পাশে। মঙ্গলবার তাদের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদে ভোলার চরফ্যাশনে চলে যান। বাসায় তাদের দুই ভাইয়ের ছেলে, মেয়ে ও ভাগিনা ছিল। গভীর রাতে ৮ থেকে ৯ জন ডাকাত বারান্দা বেয়ে দ্বিতীয় তলার বেলকনি দিয়ে বাসায় ঢুকে তাদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। ডাকাতরা ঘরের ওয়্যারড্রপ, শোকেসসহ বিভিন্ন মালামাল লণ্ডভণ্ড করে গেছে।

এসআই মিজান বলেন, আমার ও আমার ভাইয়ের বাসা এক সঙ্গেই। ডাকতরা আমাদের ছেলে-মেয়েদের জিম্মি করে কিছু নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। বাসায় পৌঁছে বলা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে।

লছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। তারা গ্রামের বাড়ি থেকে এলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied