কুমিল্লায় খুচরা সার বিক্রেতা ও কৃষকদের মানববন্ধন বিক্ষোভ

Megna Tv

৯ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
কুমিল্লায় খুচরা সার বিক্রেতা ও কৃষকদের মানববন্ধন বিক্ষোভ

সারাদেশে ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা ও ৫ কোটি কৃষকদের ভোগান্তি দূর করণে খুচরা সার বিক্রেতাদের আইডি বহাল এবং টিও লাইসেন্স বহালের দাবিতে  কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভোক্তভোগী কৃষক ও খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের নেতারা।

বুধবার দুপুরে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধনে প্রতিবাদ করেন জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও সার বিক্রেতারা। তাদের দাবী কৃষি মন্ত্রনালয়ে খুচরা সার বিক্রি বন্ধে স্থগিতাদেশ জারি করায় ভোগান্তি পড়বে প্রান্তিক কৃষকরা। ফলে কৃষি ও শীতকালীন ফসল ফলনে হাতের নাগালে সার না পেলে হুমকির মুখে পড়বে সাধারণ কৃষকরা।

জেলার বিভিন্ন উপজেলার যৌথ উদ্যোগে নগরীর কান্দিরপাড় এসে এ্যাসোসিয়েশনের নেতারা ঐক্যবদ্ধ হয়ে খুচরা সার বিক্রেতাদের আইডিকার্ড ও টিও লাইসেন্স বহাল রেখে সাধারণ কৃষকের দৌড়গড়ায় সেবা দিতে কৃষি মন্ত্রনালয়ের স্থগিতাদেশ বাতিলের দাবী জানান তারা।

তাদের দাবীতে ঐক্যমত পোষন করে কৃষক আবুল হাসান বলেন, সাধারণ কৃষক তার ফসল ফলনে খুচরা সারের প্রয়োজন হলে খচরা সার বিক্রেতাদের কাছে গিয়ে নিতে পারেন, ডিলাররা কখনো খুচরা সার বিক্রি করেন না। এতে করে প্রান্তিক কৃষকরা চাষাবাদ থেকে সরে দাড়াবে। ফলে কাচাঁ বাজার ও বিভিন্ন কৃষি পণ্যের দাম বৃদ্ধি হয়ে হুমকির পড়বে সাধারণ মানুষ।

এর আগে গত রবিবার লালমাই উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ শেষে কৃষি সচিব বরাবর লালমাই উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হায়াতুন নবী মিয়াজি,, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শওকত আহমেদ পাবেলসহ আরো অনেকে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied